1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে ৩৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা এক যুবক

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

বাঁশখালীর গুনাগারী এলাকার ওয়াহিদুল ইসলাম নামে এক যুবক সহকর্মী বন্ধুবান্ধব ও ৭৩ জন শেয়ার হোল্ডারদের লভ্যাংশসহ ৩৫ কোটি টাকা মেরে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়াহিদুল ইসলাম পশ্চিম গুনাগরী এলাকার আজিজ আহমদের ছেলে। দীর্ঘ ১০ বছর বিশ্বস্ততার সহিত ব্যবসা ও লেনদেন করার পর গত কিছুদিন ধরে প্রতারণার আশ্রয় নেন ওই যুবক।

সর্বশেষ একাধিক বৈঠক শেষ চলতি জুন মাসের ১০ তারিখ সব টাকা শেয়ার হোল্ডারদের পরিশোধ করার চুড়ান্ত ডেট দেওয়া হলেও টাকা পরিশোধ না করে নানা চল-চাতুরীর আশ্রয় নেন। সর্বশেষ ২৪ জুন টাকা দেওয়ার আশ্বাস এবং মালামালের গুদাম পরিদর্শনের কথা বলে পাওনাদারদের ঢাকায় নিলে গেলেও তাদের সাথে সাক্ষাৎ করেনি। পরে এক বন্ধুর মোবাইলে রেল লাইনে পড়ে সুইসাইডের হুমকি দিয়ে বার্তা পাঠান। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। লাপাত্তা ওয়াহিদুল ইসলাম।

এদিকে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হিসেবে জিডি করা হলেও পাওনাদাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি ওয়াহিদুল ইসলাম নিজ থেকেই লুকিয়ে আছে। অথবা বিদেশ পাড়ি জমিয়েছে।

পাওনাদার গুনাগরীর শাফায়াত উল্লাহ, পুকুরিয়া চাঁনপুর এলাকার মোহাম্মদ এহসানুল হক ও চেচুরিয়া এলাকার আবু ছালেহ মুহাম্মদ ইশতিয়াক জানান, আমরা বিভিন্ন লোকজনের কাছ থেকে অধিক লাভের আশায় ব্যবসার কাজে টাকা বিনিয়োগ করেছি। সব লেনদেন ছিল তার হাতে। ১০ বছর সঠিকভাবে ব্যবসা করার পর সে এখন আমাদের টাকা না দিয়ে আত্মগোপন করেছে। সে কোথায় আছে, কিভাবে আছে তার পরিবার জানে।

আজ (২৬ জুন) সন্ধ্যায় বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর এলাকায় তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে ওয়াহিদুল ইসলামের সন্ধান চান। একই সাথে সে যদি ইতিমধ্যেই বিদেশে না গিয়ে দেশে থাকে তাহলে প্রতারণার মাধ্যমে বিদেশ পাড়ি জমাতে না পারে তার পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানান।

ভুক্তভোগীরা জানান, যে কোন ভাবেই আত্মগোপনে থাকা ওয়াহিদুল ইসলামের সন্ধান জরুরী। অন্যথায় আমাদের ৭৩ টি পরিবার পথে বসা ছাড়া উপায় নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট