1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত কামাল মোস্তফা চৌধুরী।

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক কামাল মোস্তফা চৌধুরী দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ব্যবসায়ী মহলে তার এই বিজয়কে সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবসা, ব্যাংকিং ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তিনি চট্টগ্রামের ব্যবসায়ী সমাজে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

কামাল মোস্তফা চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামের ঐতিহ্যবাহী কাজিম চৌধুরী বাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি আমদানি-রপ্তানি ও শিপিং ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ব্যবসায়িক দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তিনি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং এফবিসিসিআই’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাজা কর্পোরেশন ও কেএমসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং হলি ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড, চট্টগ্রামের উদ্যোক্তা পরিচালক। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম সমিতি ঢাকার উপদেষ্টা এবং বাঁশখালী সমিতি ঢাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চিটাগাং সিনিয়রস ক্লাব, চিটাগাং বোট ক্লাব, ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, আর্মি গলফ ক্লাব ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং রাইফেলস ক্লাবের সম্মানিত সদস্য।

ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে তিনি ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভুটান, জাপান ও তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। ধর্মীয় অনুশাসনের প্রতিও তিনি সমানভাবে অনুরাগী এবং তিনবার পবিত্র হজ পালন করেছেন।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট