1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে বালুবাহী পিকআপে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কা, দুই ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইনের ওপর যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বালুবাহী একটি পিকআপকে ধাক্কা দিয়েছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবারটিলা এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য বালু নিয়ে একটি পিকআপ রেললাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লাইনের ওপর আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছে চলে এলে চালক ও সহকারী দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে উল্টে পড়ে।

স্থানীয় বাসিন্দা আবদুল হাই জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় ক্ষতিগ্রস্ত পিকআপটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রেলওয়ে কর্মকর্তা ও জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পাহাড়িকা এক্সপ্রেসের গার্ড মিজানুর চৌধুরী বলেন, “বিকট শব্দ শুনে জরুরি ব্রেক প্রয়োগ করা হয়। পরে দেখা যায়, রেললাইনের ওপর আটকে থাকা একটি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।”

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। উদ্ধারকাজ শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।”

রেলওয়ে সূত্র জানায়, বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট