1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রিদওয়ানুল হক সুমন

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক নৌ-বাহিনী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রিদওয়ানুল হক সুমন।

তিনি বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নিজামুল হক সোহেলের ছোট ভাই। তাঁর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার খবরে এলাকাবাসী, শিক্ষানুরাগী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করেন, রিদওয়ানুল হক সুমনের সততা, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় অনেকে বলেন, একজন সাবেক নৌ-বাহিনী কর্মকর্তা হিসেবে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের যে শিক্ষা তিনি অর্জন করেছেন, তা বিদ্যালয় পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর নেতৃত্বে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা, নৈতিকতা ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং এলাকার অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

এদিকে রিদওয়ানুল হক সুমনের এ নতুন দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষ শুভকামনা জানিয়েছেন। তাঁরা মহান আল্লাহ তাআলার কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রা হবে আরও সমৃদ্ধ, আলোকিত ও গৌরবময়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট