1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী বালক ক্রিকেট ও কাবাডি দলকে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাঁশখালী বালক ক্রিকেট দল ও বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হক।

অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউএনও মো. রবিউল হক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। বাঁশখালীর ছেলেেরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে উপজেলার জন্য যে সম্মান বয়ে এনেছে, তা অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদার, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শিহাব উদ্দিন, সদস্য নেছারুল ইসলাম হিরু, রেফারি বিটু রাজ বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বাঁশখালী বালক ক্রিকেট দলের প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি, বাঁশখালী কাবাডি দলের কোচ আইস সানি, ম্যানেজার জাফর ইকবাল এবং বাঁশখালী বালক ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো প্রতিযোগিতা গ্রামীণ পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বাঁশখালীর খেলোয়াড়রা যে সাফল্য অর্জন করেছে, তা আগামী দিনের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠান শেষে জেলা চ্যাম্পিয়ন ক্রিকেট ও কাবাডি দলের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং তাদের প্রতি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট