1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে হরলিক্স, চকলেট ও নবরত্ন তেলসহ ভারতীয় চোরাই পণ্য আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম :

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যবাহী একটি হাইস মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ হরলিক্স, চকলেট ও নবরত্ন তেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বারইয়ারহাট পৌরসভার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মেহেদীনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-ছ-১৩-৫১৬০ নম্বরের একটি হাইস মাইক্রোবাস আটক করা হয়।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি হরলিক্স ১৫০ পিস, নবরত্ন তেল ১৪৪ পিস, কিটক্যাট চকলেট ১ হাজার ৫১২ পিস, স্ন্যাকার্স ১ হাজার ৪০ পিস এবং ডেইরি মিল্ক চকলেট ২ হাজার ৫২০ পিস উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত হাইস গাড়িটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যসহ একটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, জব্দ করা গাড়ি ও মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট