1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

যুবসমাজকে সুপথে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘স্বপ্নের খৈয়াছড়া ফুটবল উৎসব ২০২৬’-এর তৃতীয় আসর

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘স্বপ্নের খৈয়াছড়া ফুটবল উৎসব ২০২৬’-এর তৃতীয় আসর উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় নুর থাই এন্ড অ্যালুমিনিয়াম ও মেসার্স ইসলাম এন্ড সন্স। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। রুদ্ধশ্বাস ট্রাইবেকারে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেসার্স ইসলাম এন্ড সন্স। রানার-আপ হয় নুর থাই এন্ড অ্যালুমিনিয়াম।

ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্বপ্নের খৈয়াছড়া সংগঠনের প্রধান উপদেষ্টা একরামুল হক, উপদেষ্টা আরিফুল ইসলাম, সরোয়ার হোসেন জনি ও নাজিম উদ্দিন।

সংগঠনের সভাপতি মো. জাহেদের নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের তৃতীয় আসর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। এ সময় তিনি বলেন, “যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। স্বপ্নের খৈয়াছড়া সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সহ-সভাপতি নুর উদ্দিন ও মো. ইউসুফ, সাধারণ সম্পাদক নুর আহমেদ, অর্থ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন এবং সদস্য রনি, জিসাদ, শাওন, সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন উদয়ন ক্লাবের শাহীন চৌধুরী, আবুল বশর স্মৃতি সংসদের শরফউদ্দিন, অদম্যের এনামুল হক সোহাগ, সোনালি স্বপ্নের মঈনুল হোসেন টিপু, সেতুর রিগান বড়ুয়া, আদর্শগ্রাম শেখটোলার জে. এ. তপু, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের আবদুল্লাহ, প্রজন্ম মীরসরাইয়ের রহিম উদ্দিন, অনির্বাণ ক্লাবের মো. সরোয়ার, দুর্বারের আরিফুল ইসলাম এবং মীরসরাই ২৪ টিভির নির্বাহী সম্পাদক আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা, উদীয়মান খেলোয়াড়, সেরা দর্শকসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

শেষে সংশ্লিষ্ট সকল অতিথি, খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে স্বপ্নের খৈয়াছড়া পরিবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট