1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানের উরকিরচর ইউনিয়নে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪শে জুন বুধবার মিরাপাড়া গ্রামে উরকিরচর ইউনিয়ন ও মিরাপাড়া গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র শাকের কাদের চৌধুরী। অতিথির বক্তব্যে রাখেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং জুয়া ও চুরির মতো অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাধারণ জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে প্রতিটি বিটের জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কিশোর গ্যাং, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এলাকার সর্বস্থরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি।

সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও ব্যাংক ম্যানেজার সৈয়দ শাহারিয়াত হোসাইন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উরকিরচর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেন, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এন এ বাবুল, উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহেরা মোহররম, আশালতা কলেজের অধ্যক্ষ জনাধন কুমার বনিক, হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাধন কুমার, আবুরখিল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিপুল বড়ুয়া, প্রবাসী বিএনপি নেতা মোঃ ওসমান চৌধুরী , হযরত ছমিউদ্দীন শাহ জামে মসজিদের সভাপতি ও সাবেক সিনিয়র ব্যাংকার সৈয়দ আকতার হোসাইন সেলিম, হযরত ছমিউদ্দীন শাহ মাদ্রাসার সভাপতি সৈয়দ শামীমুল করিম, হযরত ছমিউদ্দীন শাহ ওরশ কমিটির সেক্রেটারী মোহাম্মদ হাসানউদ্দিন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সভায় বক্তারা পুলিশের এই গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিট পুলিশিং ও মতবিনিময় সভায় উরকিরচর ইউনিয়ন ও মিরাপাড়া গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট