1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহ সনদ ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

চন্দনাইশ উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরুষ্কার বিতরণী সভা উপজেলা কনফারেন্স রুমে ২৫ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুর রহমান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিনচন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিটু চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুচিয়া আর.কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত, সাতবাড়ীয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাহাম্মদুল হক, দক্ষিণ হাশিমপুর ভান্ডারি পাড়া এইস.এম.কে.বি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান মাওলানা মোজাহেরুল কাদের, খানদিঘী বহুমুখী উচ্চাবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর, কাশেম মাহবু্ব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেবাশিষ আশ্চায্য ও কাজী মাওলানা সাইফুল্লা।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, গাছবাড়ীয়া সরকারি কলেজ, সাতবাড়ীয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসা, খানদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুভ্রত বরণ বড়ুয়া, সুচিয়া আর.কে উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত, দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়া এইস.এম.কে বি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাহেরুল কাদের, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যাপক ডক্টর সৌমেন বড়ুয়া, সাতবাড়ীয়া শাহআমানত সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী কাজী মোহাম্মদ সাইফুল্লাহ, কাশেম মাহবুব উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক দেবাশীষ আশ্চায্য।

শ্রেষ্ট বি,এন,সি সি গাছবাড়ীয়া সরকারি কলেজের সৌগত বণিক পরাগ, একই কলেজের অর্ণব বিশ্বাস শ্রেষ্ঠ রোভার ও একই কলেজের সুরাইয়াতুর জুহরা শ্রেষ্ঠ গার্লস ইন রোভার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরুষ্কার ও সনদ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মতে আমাদের প্রত্যেককে ৩ টি করে গাছের চারা লাগাতে হবে। তাছাড়া ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ ও ভুলতথ্য দিয়ে বয়স বাড়িয়ে অদক্ষ অবস্থায় বিদেশে পাড়ি দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিদেশ যেতে হলে প্রশিক্ষত হয়ে যেতে হবে। এবং শিক্ষার্থীদেরকে দক্ষ জন সম্পদে তৈরি হতে হবে।

উল্লেখ্য যে, আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের এর আগে ১৯৯৮ ও ২০১৭ সালে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে সম্মাননা ছাড়া ও ২০২৩ সালে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” নির্বাচিত হয়ে ঢাকা পল্টন টাওয়ারস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিচারপতি এস.এম. মজিবুর রহমান এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন। তিনি ২৭ টিরও অধিক গ্রন্থ সম্পাদনা করেছেন। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ “চন্দনাইশের আউলিয়া কেরাম ও উলামা-মশায়েখ” বইটি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে (নায়েম) প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণও গ্রহণ করেছেন।তিনি চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদ প্রতিষ্ঠায় ভুমিকা ও সংসদের মতবিনিময় স়ভায় ফাজিল কে “ডিগ্রী” ও কামিলকে “মাস্টার্সে’র” মান, ইবতেদায়ীকে প্রায়মারী’র মত সুযোগ প্রদান সহ বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন বিষয়ে চট্টগ্রামে সর্বপ্রথম দাবী উত্থাপন ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট