1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় প্রকাশ্যে প্রবাসীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

গত ০৬/০৬/২৬ ইং তারিখ সকাল ৯ঘটিকার সময় দোহাজারী পৌরসভার ৭নাম্বার ওয়ার্ড রায়জোয়ারা গ্রাম এর আবুধাবি প্রবাসী মুহাম্মদ নেজাম উদ্দিনকে জোর পূর্বক তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠে।

চন্দনাইশ থানায় করা অভিযোগ সুত্রে জানাযায়, নেজাম উদ্দিন চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী হইতে দোহাজারী কাঁচা বাজারের মোড় বনফুলের সামনে আসামাত্র পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আজম, মোঃ মোক্তার, মোঃ মুসা, মোঃ শাহেদ, মোঃ সেলিম, আরিফ খাঁন ও  অজ্ঞাতনামা ০৪/০৫ জন সহ পূর্ব পরিকল্পনামতে  বিবাদীরা হাতে ধারালো অস্ত্র, রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বে-আইনী জনতাবদ্ধে আসিয়া নেজাম উদ্দীন’র পথরোধ করিয়া এলোপাথারীভাবে মারপিট করিতে থাকে।

এক পর্যায়ে বিবাদীরা টানা হেঁচড়া করিয়া বিবাদীদের বসতঘরে নিয়া আটক করিয়া মারধর করিতে থাকে। বিবাদীরা হাতে থাকা ধারালো দা, লোহার রড, চিড়ানো কাঠ দিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে তাহা বাম কানের উপরে লাগিয়া মারাত্বক রক্তাক্ত গুরুতর কাটা জখম, মাথার অগ্রভাগে কপালে ও বাম চোখের কোনায় রক্তাক্ত গুরুতর জখম ও পিঠের বাম পাশে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়। অন্যান্য বিবাদীরা নেজাম উদ্দিনের গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া প্রাণে হত্যার চেষ্টা ও অজ্ঞাতনামা ৪/৫ সহ তাহাদের হাতে থাকা লাঠি দিয়া পিটাইয়া, কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

এসময় নেজাম উদ্দিনের চিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিয়া হামলাকারীদের কবল হইতে উদ্ধার করাকালে উক্ত ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিলে আমার পুনরায় মারিবে, কাটিবে, প্রানে খুন, জখম করিবে মর্মে প্রকাশ্যে হুমকি প্রদান করে।

স্থানীয় লোকজনের সহায়তায় নেজাম উদ্দীন’কে চিকিৎসার জন্য দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক দেখিয়া প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক তাহাকে দ্রুত চমেক হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় নেজাম উদ্দিনের পরিবার ও এলাকা বাসীরা প্রশাসনের কাছে অতিসত্বর হামলাকারীদের গ্রেফতার পুবক আইনের আওতায় আনার দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট