1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য ফ্রি ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি ফ্রি ভ্যাকসিন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেকের সভাপতিত্বে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রাণিপ্রেমী অংশগ্রহণ করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জুলকারনাইন শাওন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরফাতুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আমজাদ, শুভ দে, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ ফেরদাউস, জেম এ জেনি, সানজিদা আফরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির আওতায় বিড়াল ও কুকুরের জন্য Cat Flu এবং Rabies প্রতিরোধী টিকা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচর্যা ও রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে মালিকদের পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, পোষা প্রাণীদের সুস্থ ও নিরাপদ রাখতে এবং জলাতঙ্কসহ বিভিন্ন প্রাণিজ রোগ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় প্রাণিপ্রেমী ও সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিভিন্ন স্তরে এমন কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট