1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী মারুফ মডেল উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম :

চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উদ্যোগে বুধবার (২৪ জুন) সকালে জে.বি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, সহকারী প্রোগ্রামার মহিউদ্দিন জিলানী, নাট্যকার মাঈন উদ্দিন সেলিম, শিক্ষিকা বিলকিস আক্তার ও সাংবাদিক বিপুল দাশ।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও সাংবাদিক নুরুল আলম।

বিতর্ক প্রতিযোগিতায় “ নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে” বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়ে বিজয়ী হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয় দল।

পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট