1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মীরসরাইয়ে ঋণের কিস্তি আদায়কালে এনজিও কর্মীদের ওপর গ্রাহকের হামলার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের দক্ষিণ নাহেরপুর গ্রামে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে এনজিও কর্মী ও ঋণগ্রহীতা পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র গ্রাহক ফরিদা খাতুনের কাছ থেকে বকেয়া কিস্তির ৬০ হাজার টাকা আদায়ের জন্য গত ৩ জুন বিকেলে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী দক্ষিণ নাহেরপুরে তার বাড়িতে যান। এ সময় কিস্তি পরিশোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এনজিওর দাবি, ঋণগ্রহীতার ছেলে তুহিন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে হামলা চালান। এতে শাখা ব্যবস্থাপক শফিউল আলম, মাঠকর্মী বন্ধনা দাশ, প্রীতম তনচংগা ও হিসাবকর্মী অপি আহত হন। নারী কর্মীদের শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর অপকা’র শাখা ব্যবস্থাপক শফিউল আলম জোরারগঞ্জ থানায় এবং মাঠকর্মী বন্ধনা দাশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে ঋণগ্রহীতা পরিবারের সদস্য রবিউল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত দিনে কিস্তির টাকা দিতে না পারায় তারা পরদিন পরিশোধের কথা জানান। এ সময় এনজিও কর্মীরা উত্তেজিত হয়ে গালিগালাজ করেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যে কয়েকজন আহত হন। পরে অজ্ঞাত কয়েকজন তাদের পরিবারের সদস্যদেরও মারধর করে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি । অভিযোগগুলো তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট