1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাই উপজেলা কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আশরাফ, সম্পাদক ফারুক নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম :

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ফারুক।

শনিবার (১৩ জুন) দিনব্যাপী মীরসরাই কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল আলম।সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আসলাম চৌধুরী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কৃষকদের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী কৃষক দলকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে মানুষের পাশে থাকতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।”

প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব গাজী নিজামসহ অনেকে।

সম্মেলনে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়। নির্বাচনে মোট ৯৫০ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। সভাপতি পদে আশরাফ উদ্দিন ৪৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফারুক ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট