1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালীর পুঁইছড়িতে মারামারির ঘটনায় মৃত সাবেক এমপিকে আসামি করার খবরে তোলপাড়- ওসি বললেন, ‘বাঁশখালী থানায় এ ধরনের কোনো মামলা হয়নি’ লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
​চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

​অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নূরুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিইটিসি (UPETC), সাতকানিয়ার ইন্সট্রাক্টর বিএম আশিক বিন আজাদ। এতে আরো বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারুকুল ইসলাম।

সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও সীমা দাশ এর সঞ্চালনায় ​সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু ইউসুফ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন।
​
অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকার শীর্ষে থাকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যতের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে এই ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
​
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট