1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫ নম্বর কালীপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

লায়ন্স ইন্টারন্যাশনালের LCIF জরুরি সহায়তা অনুদান (Emergency Grant) EMR28929/315B4-এর আওতায় এবং ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুনাগরী খাসমহল সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আবদুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী পলাশ, প্রচার সম্পাদক দিদারুল ইসলাম, ৫ নম্বর কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হুসাইন শাপলা, শিহাব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তাজমুল ইসলাম (বাহাদুর), বাঁশখালী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এস. পারভেজ, যুবনেতা দিদারুল ইসলাম, আবছার, অহিদুল ইসলাম, মোহাম্মদ কাউচার, মইনুদ্দিন এবং ছাত্রনেতা আসিফসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তারা বলেন, এ ধরনের মানবিক সহায়তা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট