1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জন্মাষ্টমী উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের শোভাযাত্রা ও আলোচনা সভা। সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া।

বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুজ্জামান পাঠান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিল্প কর্পোরেশনের জিএম মেরিন ইন্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক মাস্টার আনোয়ার পারভেজ।বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকী, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কায়কোবাদ, মোহাম্মদ এরশাদ, অভিভাবক মোহাম্মদ ইসমাইল, রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারি হাজী আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক আজাদীর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক গণকন্ঠের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত রাজকীয় বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষক আনোয়ার পারভেজ নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবসর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর জন্য একটি আবেগঘন মুহূর্ত।বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে অবসরোত্তর জীবনে সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।পরে আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা প্রিয় শিক্ষক আনোয়ার পারভেজকে বিদায় জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট