1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন

চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম)

২৬ বছর ধরে একই বিদ্যালয়ে শিক্ষকতা। প্রতিদিন হাতে চক নিয়ে শ্রেণিকক্ষে দাঁড়িয়েছেন, পাঠ দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষে অবসর নিলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সজল কান্তি নাথ।

গত রোববার ছিল বিদ্যালয়ে তাঁর শেষ কর্মদিবস। সকালে বিদ্যালয়ে হাজিরা দিয়ে শেষবারের মতো শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি। পরে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা। প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সজল কান্তি নাথ। এরপর টানা ২৬ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সময়ে তাঁর কাছে পাঠ নিয়েছেন বিদ্যালয়ের কয়েক প্রজন্মের শিক্ষার্থী।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী শিক্ষক সুব্রত বড়ুয়া, হেড মাওলানা নুরুল আনোয়ার, টুংকেল বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে সজল কান্তি নাথ শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও ভূমিকা রেখেছেন। তাঁর অবসরে বিদ্যালয়ে তৈরি হয়েছে অভিজ্ঞ এক শিক্ষকের শূন্যতা।

সংবর্ধনা শেষে সহকর্মী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। ২৬ বছরের কর্মজীবনের শেষ দিনে শ্রেণিকক্ষ ছেড়ে গেলেও শিক্ষার্থীদের কাছে তাঁর শেখানো পাঠ ও স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট