1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যক্তিগত অর্থায়নে ৮টি ইউনিব্লক সড়ক নির্মাণ- নাসির উদ্দিনের উদ্যোগে বদলে যাচ্ছে জামিজুরীর যোগাযোগ ব্যবস্থা বাঁশখালীর মেয়ে ইশরাত বখতিয়ার চৌধুরী নিশুর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ বিদ্যুৎ সংকট ও জাতীয় গ্রিড বোয়ালখালী টি কে’র সামনে পল্লী বিদ্যুতের সাবস্টেশন বহাল রাখার দাবিতে মানববন্ধন শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান- অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবু শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবু জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন আনোয়ারায় ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাতের পিতা বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী মিডিয়া এলায়েন্সের উদ্যোগে ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১১ টায় বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার মো. মুহিব্বুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সদ্যসাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমার গ্রামের প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালীর সহসভাপতি আশেকুর রহমান চৌধুরী, বন্দরের (অবঃ) কর্মকর্তা আবুল কালাম, বাঁশখালী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, সমাজকর্মী এনামুল হক, সমাজসেবী রাশেদ আলী, গণ অধিকার পরিষদ নেতা এডভোকেট আরিফুল হক তায়েফ, বৈলছড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুর রহমান।

বাঁশখালী মিডিয়া এলায়েন্সের সদস্য প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার ও খালেদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মরহুমের জামাতা আরফাত উদ্দিন আস্করী, চট্টগ্রাম জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাঁশখালীর সহসভাপতি মাওলানা ফয়জুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, জনতার বাঁশখালী সম্পাদক রিয়াজুল হক রিফাত, মরহুমের পুত্রবধু তাছনীম ফাতেমা ও নাতনী আরিশা খুশনীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আজিজুর রহমান, পূর্ব চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ ফেরদৌস চৌধুরী, প্রভাষক জাহেদুল ইসলাম, মনির আহমদ, ব্যবসায়ী সাহাবুদ্দিন, মাওলানা ইসহাক, মাওলানা এএসএম শাহেদ, বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম, বিভাগীয় সম্পাদক মঈনুল আজীম, মুশফিক আবরার, শিক্ষক হুমায়ুন কবির, বোরহান উদ্দিন জায়েদ, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য ও বাঁশখালী লাইভ সম্পাদক তাফহীমুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাব সদস্য ও একুশে মিডিয়া সম্পাদক মোহাম্মদ ছৈয়দুল আলম, দেখো বাঁশখালী সম্পাদক আরিফুল ইসলাম তুহিন, প্রিয় বাঁশখালীর সহ সম্পাদক শিল্পী শাহাব উদ্দিন, রিপোর্টার মো. ফয়সাল, রিপোর্টার নজরুল ইসলাম, ফরহাদুল ইসলাম, বাঁশখালী পত্র সম্পাদক শরীফ মাহমুদ, হৃদয়ে বাঁশখালী সম্পাদক সাকাওয়াত কামাল সোহান, মোহাম্মদ আকবর, জাকারিয়া চৌধুরী, মাওলানা ইউসুফ, জিসান আলী, মরহুমের প্রথম কন্যা খদিজাতুল কোবরা ও কনিষ্ঠ পুত্র আবু হুরাইরা ইসফাক প্রমুখ।

বক্তারা বলেন- ‘মরহুম মাওলানা আশেক এলাহী এক অনুকরণীয় জীবনাদর্শ রেখে গেছেন। তিনি শিক্ষকতা, ইসলামী বয়ান ও হোমিও চিকিৎসক হিসেবে এতদঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত থেকে আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন। একজন সৎ, নিরহংকারী, নির্লোভ ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি সকলের ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।

উল্লেখ্য, মাওলানা আশেক এলাহী গত ৩০ আগস্ট রাত ১১টায় বাঁশখালী চেচুরিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ৩১ আগস্ট বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট