1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন বাঁশখালীতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম- বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী এর উদ্যোগে জোরারগঞ্জে ৫০০ শিক্ষার্থী-অভিভাবকের স্বাস্থ্য পরীক্ষা, ৩০ জনের ছানি শনাক্ত Unlocking the In Chat AI Sex Partner Experience: Why Replies Feel So Personal and Responsive in Australia

পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগদান করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া থানার মোড়স্থ ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত যোগদান, মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দেন। পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মো. জুবায়ের আলম মানিক। প্রধান সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এনসিপি পটিয়া উপজেলার সংগঠক মিশকাতুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব মীর মনছুরুল ইসলাম ও মো. ফারুক হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল। এছাড়া জেলা সদস্য মুজাম্মেল, হায়দার আলী ও আরফাতুর রহমানসহ পটিয়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কী, মুখ্য সংগঠক মিশকাত, যুগ্ম আহ্বায়ক জয়, মিজান ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, এলডিপির ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে ৪০ জন, সাবেক বিএনপি সদস্য নূর মোস্তফার নেতৃত্বে ২০ জন, গণঅধিকার পরিষদের আসিফের নেতৃত্বে ৪০ জন এবং জাতীয় পার্টির মো. আফছার হোসেনের নেতৃত্বে ৩০ জন এনসিপিতে যোগ দেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে আরও ২৫ জন নেতাকর্মী সংগঠনটিতে যুক্ত হন। সব মিলিয়ে ১৫৫ জন নেতাকর্মী যোগদান করেছেন বলে আয়োজকরা জানান।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপি নেতারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পটিয়ায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত হচ্ছে। নতুন ও অভিজ্ঞ নেতাকর্মীদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট