1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন বাঁশখালীতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম- বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী এর উদ্যোগে জোরারগঞ্জে ৫০০ শিক্ষার্থী-অভিভাবকের স্বাস্থ্য পরীক্ষা, ৩০ জনের ছানি শনাক্ত Unlocking the In Chat AI Sex Partner Experience: Why Replies Feel So Personal and Responsive in Australia

সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২ নম্বর সাধনপুর ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাধনপুর পুরাতন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এডভোকেট জায়েদ বিন রশিদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাধনপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত সেবা সহজলভ্য রাখার স্বার্থে ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের উদ্যোগ বাতিল বা স্থগিত করা প্রয়োজন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামত নেওয়ারও দাবি জানান তারা।

কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—ভূমি অফিস স্থানান্তরের উদ্যোগ বাতিল বা স্থগিত করা, স্থানীয় জনগণের মতামত নেওয়া, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা এবং স্থানান্তরের যৌক্তিকতা ও সরকারি সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশ করা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ আশেক এলাহী। বিশেষ অতিথি ছিলেন জিয়াউদ্দিন আহমেদ, মোহাম্মদ ফুরকান, খুরশিদ আলম, স্থানীয় বাজার কমিটির সাবেক সভাপতি ও রাজনীতিবিদ আবু সিদ্দিক, বাণীগ্রাম জমিদার বাড়ির কৃতি সন্তান সুভাশীস রায় শিমুল, ড. শফিক, ড. মহিউদ্দিন টিটু, মোহাম্মদ শওকত মোল্লা, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইউনুস, মোস্তাক আহমেদ, আজিজুর রহমান, মোহাম্মদ হারুন, ফজল আহমেদ ও পরিমল দে প্রমুখ।

বক্তারা বলেন, ‘জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নয়, জনগণের সেবা জনগণের কাছেই রাখতে হবে।’ একই সঙ্গে ভূমি অফিসের সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান তারা।

এডভোকেট জায়েদ বিন রশিদ চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (সহকারী পিপি) এবং বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট