1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন বাঁশখালীতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম- বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি

দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে দোহাজারী পৌরসভার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক  দোহাজারী ইউনিয়নের সফল চেয়ারম্যান মরহুম আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল।

গতকাল দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, মিলাদ মাহফিল, স্মৃতিচারণমূলক আলোচনা সভা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতেয়ার উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রধান শিক্ষক জাফর আহমদ।  প্রধান অতিথি ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি ও আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, প্রধান বক্তা ছিলেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও নাহার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আহমদুর রহমান ছিলেন দোহাজারীসহ পার্শ্ববর্তী এলাকায় শিক্ষা বিস্তারের অগ্রদূত। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

শিক্ষক প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার ৬ নং  ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দিন, দোহাজারী নাগরিক কমিটির উপদেষ্টা  বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এস এম আবু জাকের, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব,  আহমদুর রহমানের ছোট ছেলে আকতারুল আলম, দৌহিত্র রহিম উদ্দিন রহমান, অবিভাবক সদস্য আরিফুল ইসলাম সুমন সহ আরো অনেকেই।

এ সময় বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতার মরনোত্তর সম্মাননা স্বারক ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট