1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
Legal Requirements for UK Residents Betting on American Sports চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সা.) উদযাপন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যক্তিগত অর্থায়নে ৮টি ইউনিব্লক সড়ক নির্মাণ- নাসির উদ্দিনের উদ্যোগে বদলে যাচ্ছে জামিজুরীর যোগাযোগ ব্যবস্থা বাঁশখালীর মেয়ে ইশরাত বখতিয়ার চৌধুরী নিশুর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ বিদ্যুৎ সংকট ও জাতীয় গ্রিড বোয়ালখালী টি কে’র সামনে পল্লী বিদ্যুতের সাবস্টেশন বহাল রাখার দাবিতে মানববন্ধন

বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

সাবেক সভাপতি এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম এস এম মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও দৈনিক পূর্বকোণের সিনিয়র স্টাফ রিপোর্টার নাজিম উদ্দিন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র জাহানের জন্য রহমত। তাঁর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় সিনিয়র সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, আলমগীর চৌধুরী রানা, প্রলয় চৌধুরী মুক্তি, এস এম রবিউল হোসাইন, সাদেকুর রহমান সবুজ, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদীসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম আলকাদেরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট