1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবু জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন আনোয়ারায় ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যালয়ে না গিয়ে ঝাউ বাগানে ১৭ শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হয় শিক্ষকদের হাতে চন্দনাইশ রৌশনহাট শাঁহসুফি দরবারে সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩ বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জন্মাষ্টমী উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের শোভাযাত্রা ও আলোচনা সভা।

জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি:
মোঃসাকিল

জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অন্তর্গত পটিয়া উপজেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে পটিয়া উপজেলায় নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম তৌকিরকে আহ্বায়ক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। মোহাম্মদ রবিউল হাসানকে সদস্য সচিব এবং মিছকাত আহমেদকে মুখ্য সংগঠক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা রহমান ও আমজাদ হোসেন আবির।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম জয়, জিসান হাসান, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ আবদুল্লাহ্ আশরাফুল (সিফাত), অমিত দাশ, রিদুয়ান বিন ফোরকান, সোহাদ বিন কালাম, মিজানুর রহমান, তাজরিয়ান হাসান, মোহাম্মদ মোব্বাশির, মঈনুল ইসলাম আকাশ ও ইফতেখার নোহা।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব ও আবু উবায়দা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আরিফুল ইসলাম ও গোলাম রাব্বানী হাসান দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল নাঈমা।

এ ছাড়া মুখ্য সংগঠকের পাশাপাশি সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন, তানভীর চৌধুরী, আবরার আল আয়াস, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আবসান ও সুশান্ত দে।

অনুমোদনপত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত কমিটি পটিয়া উপজেলার শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, ঐক্য ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট