1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন রামুতে ট্রাকের ধাক্কায় বাঁশখালী জাসেদুল ইসলাম নামের এক কিশোর নিহত, আহত ২ বোয়ালখালীতে সিরাজুল ইসলামের কবর জিয়ারতে এমপি এরশাদ উল্লাহ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন

লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এরশাদ আলম, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ বায়েজিদ-বিন-আখন্দ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা সমাজ সেবা অফিসার রিদুয়ানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি পলাশ দাশ প্রমুখ।

এছাড়াও অনুষ্টানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ, সামাজিক অপরাধ নির্মূল ও জনগণের নিরাপত্তা বিধানে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, অপরাধীরা সব সময়ই অপরাধী। তাদের পরিচয় তারা অপরাধী। কোন অবস্থাতেই তাদেরকে ছাড় না দিয়ে জনস্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট