1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

সুদূর আমেরিকা থেকেও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা চট্টগ্রামের সাতকানিয়ার কৃতি সন্তান আলহাজ্ব এম এ জাফর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

এম এ হামিদ : সুদূর আমেরিকায় প্রবাস জীবন যাপন করলেও দেশের মানুষের দুঃখ–দুর্দশা তাঁকে প্রতিনিয়ত নাড়া দেয়। মানবিক দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাগিদে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এম এ জাফর।

তিনি শাহেদা–জাফর ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান, এলডিপি বাংলাদেশ–আমেরিকা শাখার সভাপতি এবং এলডিপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব দায়িত্বের পাশাপাশি মানবিক সেবাই তাঁর জীবনের প্রধান ব্রত হয়ে উঠেছে।

দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আলহাজ্ব এম এ জাফর দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর প্রতিষ্ঠিত শাহেদা–জাফর ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নসহ নানামুখী মানবিক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বিশেষ করে স্বাস্থ্যখাতে ফাউন্ডেশনের কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে মেডিক্যাল বেড ও চিকিৎসা সরঞ্জাম প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা প্রদান মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

ছাত্রজীবন থেকেই সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে অবদান রেখে আসছেন আলহাজ্ব এম এ জাফর । রাজনীতিতেও তিনি প্রবাসে থেকেও দেশের স্বার্থে সক্রিয় ভূমিকা পালন করছেন। এলডিপি বাংলাদেশ–আমেরিকা শাখার সভাপতি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আন্তর্জাতিক জনমত গঠন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি এলডিপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে বিদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মতে, আলহাজ্ব এম এ জাফর প্রমাণ করেছেন, ভৌগোলিক দূরত্ব কখনোই মানবিকতার পথে বাধা হতে পারে না।
সুদূর আমেরিকা থেকে দেশের মানুষের কল্যাণে তাঁর অবদান নতুন প্রজন্মকে মানবিক ও সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট