1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আজাদ খান

শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। দুর্গাপূজায় পূজার্থী, দর্শনার্থী ও স্থানীয় জনগণের যাতায়াত নির্বিঘ্ন এবং মসৃণ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

পূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভায় মণ্ডপগুলোর চারপাশের রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।

এরই অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কানুনগোপাড়া পোষ্ট অফিস সড়কের সংস্কার কাজ শুরু হয়।

এলাকাবাসীর অনুরোধে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সিকদার জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের জন্য ইউএনও অফিসে আবেদন করেন। পরবর্তীতে চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’র নির্দেশনায় ও বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সার্বিক সহযোগিতায় কানুনগোপাড়া পোস্ট অফিস সড়কের সংস্কারের কাজ শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন পূজার্থী ও দর্শনার্থীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট