1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ধোপাছড়ীতে এমপি জসিমউদ্দীন আহমেদের ঝটিকা সফর- সেতু পরিদর্শন, দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ দোহাজারীতে জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালীর পুঁইছড়িতে মারামারির ঘটনায় মৃত সাবেক এমপিকে আসামি করার খবরে তোলপাড়- ওসি বললেন, ‘বাঁশখালী থানায় এ ধরনের কোনো মামলা হয়নি’ লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

দোহাজারীতে জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কলেজ হলরুমে প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য আলী আজম খান -এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি (বিএমটি) ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত বিশেষ স্মরণিকা এইচএসসি (বিএমটি)২৬- এর মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান ও দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর। মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট বিজ্ঞানী ড. জগব্রত চৌধুরী উদ্বোধক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী ।

প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল ও সাংবাদিক জাবের বিন রহমান আরজু এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ মোহাম্মদ আলী, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী দাতা সদস্য ডাঃ আবদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম খান, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন জনি,আনিসুল রহমান,জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, দোহাজারী পৌরসভার একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন ধরে এলাকায় কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট