1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

​
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল

“শারদীয় দুর্গোৎসবে অপশক্তি ও ফ্যাসিস্টরা এখনও নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে সব চক্রান্ত নস্যাৎ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।”
​
চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে এ কথা বলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় ভক্ত ও পূজারীদের হাতে এই উপহার তুলে দেন।
​
পটিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ সম্প্রীতি ও উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকান্ত তালুকদার এবং সঞ্চালনা করেন পুলক চৌধুরী।
​
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর এবং পৌর বিএনপির সদস্যসচিব গাজী আবু তাহের।
​
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, মোর্শেদ শফি হিরু, চেয়ারম্যান মফজল আহমদ, আবুল কাসেম, অহিদুল আলম পিবলু, শাহজাহান চৌধুরী ও ইদ্রিস পানু।
​
অনুষ্ঠান পরিচালনায় মনিটরিং কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন তাপস কুমার দে, মাস্টার শ্যামল দে, দিলীপ ঘোষ দিপু এবং অ্যাডভোকেট সঞ্জয় দে।
​
উৎসবমুখর এই আয়োজনে মনিটরিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল দে, দেবাশীষ দে, রাজিব সেন, মান্না কুমার দেব, লিটু চৌধুরী, সাজু দেব, রাসেল চৌধুরী, সুবল দাশ, জুয়েল দে, রিংকি দেব, তাপস দে, বিকাশ দাশবিশু, শ্যামল দাশগুপ্ত, তাপস চৌধুরী, মিল্কি চৌধুরী, শুক্লা চৌধুরী, বেবী দেব নন্দি, মৃণাল মহাজন, জুয়েল দাশ, টিপু দোস্তিদার ও লাকি দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​
এদিকে পূজার আগে এমন চমৎকার আয়োজনে হাত বাড়িয়ে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপহার পাওয়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

উপহার পেয়ে এক অনুভূতি প্রকাশে তারা বলেন, “দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আমরা আগে কখনো পাইনি।” উৎসবের প্রাক্কালে এমন ভালোবাসা ও উপহারসামগ্রী হাতে পেয়ে পূজারী ও ভক্তদের মাঝে ব্যাপক আনন্দ ও খুশির আমেজ লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট