
বাঁশখালী প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন ধরের সভাপতিত্বে এবং বাহাদুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রণব কুমার দাশ, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ঝন্টু কুমার দাশ ও ইঞ্জিনিয়ার রনি সরকার, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাহের আহমদ, উপজেলা বিএনপি নেতা আহমদ জালাল, কালীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আহমদ শরিফ ও ইসলামুল হক মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক ছোটন কান্তি গুহ, দীপক দে, মাস্টার স্বপন, কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক আহমদ এবং যুবদল নেতা মামুন, আহামুদু, সুমন, মিজান, মাহামুদু ও ওবাইদুলসহ বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ। উৎসবকে আনন্দমুখর ও নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।