1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মানুষের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে জামিজুরীতে একের পর এক সড়ক নির্মাণ করছেন নাছির উদ্দীন

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি: মানুষের ভালোবাসা ও আস্থাকে শক্তিতে পরিণত করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় ধারাবাহিকভাবে সড়ক নির্মাণ করে চলেছেন সমাজসেবক নাছির উদ্দীন।

শুক্রবার সকালে ও বিকেলে এলাকাবাসীর উপস্থিতিতে তিনি জামিজুরীর আলহাজ্ব আবদুল হাকিম নকশাবন্দী বাড়ির সড়ক এবং আদু মুন্সির বাড়ির সড়ক-এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাছির উদ্দীন বলেন, “জামিজুরী এলাকার প্রায় ৮০ শতাংশ সড়কের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতায় উন্নয়নের এ ধারা অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য দোহাজারী পৌরসভার মধ্যে জামিজুরীকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোক্তার হোসেইন শিবলী, মাওলানা আবু তৈয়ব রব্বানী, সিরাজুল ইসলাম, শরবত আলী, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, মোহাম্মদ লিটন, আলাউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, নতুন সড়ক নির্মাণের ফলে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর হবে এবং জামিজুরীর যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে। এলাকাবাসী নাছির উদ্দীনের এ উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট