1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নূরজাহান ট্র্যাভেলস এন্ড ট্যুরস ওমরাহ ও হজ কাফেলার উদ্বোধন পটিয়ায় অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদে অভিযান: জরিমানা ও মালামাল জব্দ পটিয়ায় চক্রশালা স্কুলে দুর্ধর্ষ চুরি: ১৫টি ল্যাপটপ গায়েব Maszyny hazardowe online – Najlepsze internetowe automaty do gier w Polsce ধোপাছড়ীতে এমপি জসিমউদ্দীন আহমেদের ঝটিকা সফর- সেতু পরিদর্শন, দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ দোহাজারীতে জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালীর পুঁইছড়িতে মারামারির ঘটনায় মৃত সাবেক এমপিকে আসামি করার খবরে তোলপাড়- ওসি বললেন, ‘বাঁশখালী থানায় এ ধরনের কোনো মামলা হয়নি’ লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ

পটিয়ায় অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদে অভিযান: জরিমানা ও মালামাল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়া পৌর শহরে ফুটপাত দখল মুক্তকরণ, লাইসেন্সহীন ব্যবসা বন্ধ এবং যানজট নিরসনে ব্যাপক উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমানের নির্দেশনায় ছবুর রোড, স্টেশন রোড, আদালত রোড, ক্লাব রোড ও থানার মোড়,ডাকবাংলা সহ বিভিন্ন জনবহুল এলাকায় এ অভিযান চালানো হয়।
​
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকা এবং সড়ক-ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন দোকানদারকে নগদ অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাতে রাখা দোকানের মালামাল জব্দ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যত্রতত্র পার্কিং করা যানবাহন সরিয়ে দিয়ে সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অভিযানে পটিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​
ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কোনো ব্যবসা বা অবৈধ স্থাপনা রাখা যাবে না। জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে।
​
এদিকে দীর্ঘদিন ফুটপাত দখল ও যত্রতত্র অটোরিকশা-সিএনজি পার্কিংয়ের কারণে পটিয়ায় তীব্র যানজট লেগে থাকত। ফলে শিক্ষার্থী, রোগী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। অভিযানের পর সড়ক দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে এ উদ্যোগের স্থায়ী সমাধানের জন্য নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ ও প্রশাসনের নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন পটিয়া বণিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন ও ব্যবসায়ী আলমগীরসহ স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট