1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চন্দনাইশের জামিজুরীস্থ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম, শ্রীমা বিদ্যানিকেতন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র এবং শুভানুধ্যায়ীদের অর্থায়নে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী কালিকেশানন্দজী। উদ্বোধন করেন চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান পৃষ্ঠপোষক শ্রী দুলাল কান্তি মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবাশ্রমের দাতা সদস্য শ্রী তাপস হোড় ও শ্রী রতন সেন।

চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ডা. সুনীল কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপক ঘোষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপন চৌধুরী, প্রবীণ দাশ সুমন, কৃষ্ণ ঘোষসহ সেবাশ্রমের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট