1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আজাদ খান বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষ বিদায়ে মানুষের ঢল, চিরনিদ্রায় বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু আলমদার পাড়া তৈয়্যবিয়া আজিজিয়া মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে নকল-ভেজাল ওষুধ বিক্রি রোধে ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা মীরসরাইয়ে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রকল্পের সমন্বয় সভা বোয়ালখালীতে নূরজাহান ট্র্যাভেলস এন্ড ট্যুরস ওমরাহ ও হজ কাফেলার উদ্বোধন পটিয়ায় অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদে অভিযান: জরিমানা ও মালামাল জব্দ পটিয়ায় চক্রশালা স্কুলে দুর্ধর্ষ চুরি: ১৫টি ল্যাপটপ গায়েব Maszyny hazardowe online – Najlepsze internetowe automaty do gier w Polsce

বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদে জুমা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফারুক আহমেদ, মাস্টার বেলাল হোসেন, বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হক, পরিচালনা পরিষদের সদস্য রাশেদুল ইসলাম জুয়েল ও নুর আহমদ, অধ্যাপক শহিদ উদ্দীন, মাওলানা আবুল কাসেম, অধ্যাপক ফরহাদ, অধ্যাপক নিশানী হেলাল ও অধ্যাপক মোজাহের।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক রূপালী বাংলার সম্পাদক সায়েম ফারুকী,এডভোকেট বোরহান উদ্দিন, যুবদল নেতা জামাল হোসেন, জামায়াত নেতা মাসুদ বিন বজল, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সোয়াইবুল ইসলাম কায়েস, সদস্যসচিব রবিউল হোসেন শাপলা, বিএনপি নেতা আমান উল্লাহ, ব্যাংকার আব্দুল আলিম, আজিম উদ্দীন শিবলু ও নেজাম উদ্দিন চৌধুরী, নাজমুল হোসেন সোহেল, ডিলার ইসলামুল হক মাসুদ, পারভেজ, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, মারুফ ও তারেকসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মুসল্লিদের নামাজ আদায়ের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট