1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
মোঃসাকিল

​আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম বালি সওদাগর।
​
গত ১৬ অক্টোবর সকালে কালো মসজিদ সংলগ্ন তাঁর নিজস্ব বাসভবনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এলাকার শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। ​পূজার মুহূর্তে এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা।

চাল গ্রহণ করে অনুভূতি জানাতে গিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলেন— ​”দুর্গাপূজা উপলক্ষে আগে কখনোই আমরা এভাবে চাল বা কোনো সহায়তা পাইনি। পূজার আনন্দ ছড়িয়ে দিতে নুরুল ইসলাম বালি সওদাগরের এই অনন্য উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
​
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম বালি সওদাগর বলেন, ​”ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমাদের এই বাংলায় চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ছিল এবং থাকবে। ২ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট