1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ধোপাছড়ীতে এমপি জসিমউদ্দীন আহমেদের ঝটিকা সফর- সেতু পরিদর্শন, দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ দোহাজারীতে জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালীর পুঁইছড়িতে মারামারির ঘটনায় মৃত সাবেক এমপিকে আসামি করার খবরে তোলপাড়- ওসি বললেন, ‘বাঁশখালী থানায় এ ধরনের কোনো মামলা হয়নি’ লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে লায়ন্স ইন্টারন্যাশনালের উপহার সামগ্রী পটিয়ায় এনসিপিতে বিএনপি-এলডিপিসহ বিভিন্ন দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান সাধনপুর ভূমি অফিস স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ধোপাছড়ীতে এমপি জসিমউদ্দীন আহমেদের ঝটিকা সফর- সেতু পরিদর্শন, দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ আজ শুক্রবার ধোপাছড়ীতে ঝটিকা সফর করেছেন।

সফরকালে তিনি ধোপাছড়ী কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি ধোপাছড়ী ছড়ার সেতু পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় সেতুটির বর্তমান পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। পরে তিনি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পাশাপাশি দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গেও যোগাযোগ করেন।

ধোপাছড়ীর মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে অতি দ্রুত কীভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এমপি জসিমউদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশ থানার ওসি এসএম দিলদার আলম, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক খোকা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, আবদুল মান্নান, যুবদল নেতা মুছা আল কজেম, ছাত্রদল নেতা ওমর ফারুক জিমেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, ধোপাছড়ী ছড়ার সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। দ্রুত একটি বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ হলে স্থানীয় মানুষের চলাচল ও পণ্য পরিবহন সহজ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট