1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগ বোয়ালখালীতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগে ডা. মো. নাসিম উদ্দীন (৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. নাসিম উদ্দিন (বিএমডিসি রেজি নং এ-৭৪৩৯২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত আছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ওই নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। এ সময় শ্বশুরকে চেকআপ করে চিকিৎসক ডা. নাসিম উদ্দিন চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ঔষধ বুঝিয়ে দেবেন বলে চেম্বারের অবস্থান করতে বলেন। এরপর ঔষধ বুঝিয়ে দেওয়ার কথা বলে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন। এর একপর্যায়ে ওই নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন।

ওই নারী জানান, এসময় ওই নারী তিনি তাৎক্ষণিক চেম্বার থেকে বের হয়ে চলে আসেন। বিষয়টি মানসম্মানের কথা ভেবে কাউকে বলেননি। গত ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তখন এ ঘটনার কথা বলেন। এরপর পরিবারের পরামর্শে এ বিষয়ে মামলা দায়ের করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট