1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

সাতকানিয়ায় সাবান ও জুস কারখানায় অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

“৫০ হাজার টাকার পণ্য জব্দ, দুই মোয়া কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা”

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি ভেজাল লাক্স সাবান, আমের জুস ও সয়াবিন তেলের একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ভেজাল লাক্স সাবান, আমের জুস ও সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট গুদামে কাউকে পাওয়া যায়নি।

এছাড়া একই সময়ে ওই এলাকার শাহ জালাল মোয়া ও মো. আব্দুল্লাহ মোয়া নামে দুটি গুড়-মুড়ির মোয়া তৈরির গুদামে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহ জালাল মোয়াকে ৪০ হাজার টাকা এবং মো. আব্দুল্লাহ মোয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসব গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট