1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এরশাদ উল্লাহ’র পক্ষ থেকে বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও- পাঁচলাইশ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ’র পক্ষ থেকে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, চাউল ও শুকনো খাবার সহায়তা প্রদান করেন বোয়ালখালী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সহায়তা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুর্যোগপূর্ণ সময়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বিএনপি নেতারা বলেন, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই এ মুহূর্তে সর্বস্ব হারিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্দেশনায় আমরা এখানে সহায়তা নিয়ে এসেছি। ভবিষ্যতেও বিএনপি পরিবার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমেদ খাঁন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সাহিদা আকতার শেফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, পৌরসভা কৃষক দলের আহবায়ক ইলিয়াছ মনু, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুল হক, মো. ইউছুপ, পৌরসভা মহিলা দলের সদস্য ফাহমিদা বেগম, মহানগর মহিলা দলের সদস্য নূরজাহান বেগম, মহিলা দলের সহ-সভাপতি আছিয়া বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আকতার, পৌরসভা ৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি জয়নাব বেগম, কধুরখীল ৮নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ডেজি আকতার, পৌরসভা মহিলা দলের সদস্য জাহানারা বেগম রানী, পৌর শ্রমিক দল নেতা জুয়েল, সোহেল, ছাত্রদল নেতা জিয়াসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ৬ টি ঘর ভস্মীভূত হয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট