1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

বোয়ালখালীতে রোকেয়া দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী সম্মাননা উপলক্ষে আলোচনা সভা “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক।

তিনি বলেন, পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। নারীশিক্ষা বিস্তারে সাহসী ভূমিকা পালন করে নারী উন্নয়নের পথে বেগম রোকেয়া যে যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতা অব্যাহত রেখে অসুস্থ সমাজ ব্যবস্থার চিন্তাধারা পরিহার করে এগিয়ে যাওয়া হবে স্বার্থক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, নবনিযুক্ত থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সিনিয়র সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা হারুন উর রশিদ ও যুব উন্নয়ন কর্মকর্তা মো মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

এবার বোয়ালখালীতে প্রতিকূলতাকে দুরে ঠেলে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাওয়া তিন জয়ীতা শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সূবন্যা আর্চায্য, সফল জননী মনোয়ারা বেগম ও অর্থনৈতিকভাব স্বাবলম্বী শিপ্রা দাশকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট