1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজানের দক্ষিণ হিংগলায় ১১তম আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম ও মহান ১০ই মাঘ গাউসুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক) এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) এর ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ১১তম আজিমুশশান বার্ষিক মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ জসীম উদ্দিন। উদ্বোধক ছিলেন ভিস্তা টেকনোলজিস এন্ড প্রোপার্টিস লিমিটেড চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবদুল্লাহ হোসাইন (মিটু)। সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান মেম্বারের সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম সজীবের সঞ্চালনায় আলোচক ছিলেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হযরত মাওলানা আবু তৈয়্যব আনচারী, মাওলানা আব্দুল হামিদ খসরু আলকাদেরী, হাফেজ মাওলানা কাজী মঈনুল হক আলকাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আলকাদেরী, মাওলানা খোরশেদুল আলম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, মোহাম্মদ আবু বক্কর, হেলাল উদ্দিন, সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি, মাষ্টার তৈয়ব, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম,মামুন মিয়া, আনিস উল খান বাবর, নাজিমুদ্দিন, সংগঠনের সভাপতি শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার সওদাগর, মো.নাসির উদ্দিন, কোরবান আলী, আরিফুল ইসলাম, শংকর দে,নুরুল আলম, নুরুল আলম চৌধুরী, নুর মোহাম্মদ, সেলিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, মাইজভান্ডার দরবার শরীফ দেশের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা, সমাজে শান্তি–সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট