1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

সাংবাদিক এবং প্রশাসন একে অপরের পরিপূরক: বোয়ালখালীতে নবনিযুক্ত ইউএনও- মেহেদী হাসান ফারুক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী:সাংবাদিক এবং প্রশাসন একে অপরের পরিপূরক। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। একটা উপজেলার সামগ্রিক পরিস্থিতি সারা পৃথিবীর মানুষ পর্যবেক্ষণ করে তাদের লেখনীর মাধ্যমে।
চট্টগ্রামের বোয়ালখালীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকদের জন্য উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় বোয়ালখালী উপজেলার ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, যে কোন ধরনের কাজ সহজে করতে হলে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতায় কামনা করেন তিনি।

বোয়ালখালীর সামগ্রিক উন্নয়নে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মন্নান, আবুল ফজল বাবুল, শাহিনুর কিবরিয়া মাসুদ, সহসভাপতি রাজু দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পূজন সেন, সাংবাদিক এসএম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য আল সিরাজ ভাণ্ডারী, এসএম রবিউল হোসাইন ,শাহী এমরান কাদেরী, আরএস মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাৎ হোসাইন জোনাইদী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট