1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র সাথে লোহাগাড়া প্রেসক্লাব’র মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

 

এরশাদ আলম, লোহাগাড়া,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, লোহাগাড়ার কৃতি সন্তান প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল এর সাথে চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী স্টেশনের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

প্রেস ক্লাব সদস্য সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের(বাপেক্স) ডি জি এম প্রকৌশলী মোঃ আবুল কাসেম, রিয়েল কর্পোরেশনের জোনাল ম্যানেজার ও কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি হারুনুর রশিদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক আবদুল খালেক।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক এম এহতেশামুল হক রাব্বি, কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন রশিদী, আবদুল ওয়াহাব, আতাউর রহমান মাসুদ,মোসাদ্দেক হোসেন, মোঃ ইউসুফ ও ফরহাদ ইবনে হাসেম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট