1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন কালিয়াইশ মলেয়াবাদ এলাকার আবদুল ছাত্তারের ছেলে দেলোয়ার হোসেন, মৃত দেলোয়ার হোসেনের শিশুকন্যা ওয়াসিফা। আহতরা হলেন নিহত দেলোয়ারের স্ত্রী রেশমি আকতার (৩০) ফরহাদের ছেলে যুবান (৮) মৃত আবদুল জব্বার ড্রাইভারের ছেলে ফরহাদ (৩৫) এরফান (৩০)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মৌলভীর দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন হলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় আরেকটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার পর কেরানীহাট থেকে মৌলভীর দোকান পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ এগিয়ে এলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনা ও পরবর্তী সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট