1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ে না গিয়ে ঝাউ বাগানে ১৭ শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হয় শিক্ষকদের হাতে চন্দনাইশ রৌশনহাট শাঁহসুফি দরবারে সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩ বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জন্মাষ্টমী উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের শোভাযাত্রা ও আলোচনা সভা। সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card

চন্দনাইশ রৌশনহাট শাঁহসুফি দরবারে সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদ এলাকার তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর এলাকার আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আব্দুল গফুর ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

আহতরা হলেন—সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়া এলাকার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ভাইখলিফা পাড়ার মো. আরিফ ইসলাম (৪০) এবং দক্ষিণ হারলা এলাকার মো. সায়মন হোসেন খায়ের (২০)। সায়মন ওই সিএনজি অটোরিকশার চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী তিশা প্লাটিনামা পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির জানান, দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। বাসটির চালক সোলাইমান বাদশাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট