
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সার্বজনীন শ্রী শ্রী জন্মাষ্টমী পূজা উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত,তাপস কুমার নন্দী,শিবুলাল খাস্তগীর, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, কেশব পাল এবং কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রবিউল হাসান শাপলাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সার্বজনীন সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। পরে কৃষ্ণ দ্যুতি সংঘের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।