1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

আমরা জানি, আপনারা ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকা হারিয়ে অনেক পরিবার আজ অসহায় অবস্থায় রয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই ত্রাণ বিতরণ কোনো অনুগ্রহ নয়, এটি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর একটি আন্তরিক প্রয়াস।

সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমন্বিতভাবে কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করতে পারব।
আমি এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সংস্থা ও স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাচ্ছি, ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিন।

আশা করি, খুব শীঘ্রই দুর্যোগ কাটিয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সক্ষম হবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তর এবং বেসরকারি এনজিও সংস্থাগুলোর যৌথ সমন্বয়ে পুনর্বাসনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউএ এইডের খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশিষ্ট রাজনীতিরবীদ এডভোকেট লায়ন নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মাননীয় মহা-পরিচালক ড. মুহাম্মদ জকরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাশেদ আল-মাইল আল-জায়াবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, বীটসের চেয়ারম্যান এনামূল হক, প্রধান অতিথির একান্ত সচিব শরিফ আহমেদ , বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মহসিন, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, সাবেক ছাত্রনেতা এস এম শহীদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুস ছবুর, শাহরিয়ার আশকরি ও সাবেক ছাত্রদলনেতা ছরোয়ার আলম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট