1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে সাধারণ নারীদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহছেনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহছেনা বেগম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার রবি আলমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই সরল ইউনিয়নের রাবেয়া বেগম নামে এক নারী প্রাইম ব্যাংক থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কৌশলে ওই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মোহছেনা বেগমের বিরুদ্ধে।

ঘটনার পর তদন্তে নেমে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ওই নারীর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে কর্ণফুলী থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, জিজ্ঞাসাবাদে মোহছেনা বেগম ৩ লাখ ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ সময় তার কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ১০ জনের বেশি নারী বাঁশখালী থানায় এসে অভিযোগ করেন। তাদের অভিযোগগুলোও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের ভাষ্য, ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারের অভিযোগ এবং এসব ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রতারণার ধরন ও সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার তথ্যও যাচাই করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট