1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জন্মাষ্টমী উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের শোভাযাত্রা ও আলোচনা সভা। সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া।

বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জীবনাদর্শ, সুন্নাহ ও ইসলামের শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর হানিফার বাড়িতে পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলার শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর হানিফার বাড়ি জনসাধারণের উদ্যোগে ওয়ার্ড সদস্য প্রার্থী মোহাম্মদ মাহাবুল আলম সওদাগরের সার্বিক সহযোগিতায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল উদ্বোধন করেন আল জামিয়াতুল ইসলামিয়া মুন্সিপাড়া ওয়াহেদিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ হেলাল উদ্দীন।

শ্রীপুর আজিজিয়া আনোয়ারুল উলুম মাদরাসার মহাপরিচালক হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন রাঙ্গুনিয়া পারুয়া মাদরাসার মহাপরিচালক হযরতুলহাজ্জ মাওলানা জমির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন পটিয়া জামেয়া ইসলামিয়ার মোহাদ্দিছ হযরতুল মৌলানা কাজী আকতার হোছাইন। প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা মো. মুজাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:)- এর সুমহান আদর্শ ও সিরাত বা জীবনদর্শন অনুসরণই কেবল মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে। বর্তমান যান্ত্রিক ও সঙ্কটের বিশ্বে নবীজির উদারতা, ন্যায়পরায়ণতা এবং শান্তির বাণী প্রচারের বিকল্প নেই। অশান্ত ও কলুষিত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী (সা.)-এর সুমহান আদর্শ ও সিরাত অনুসরণ করা একমাত্র পথ। তার জীবনের প্রতিটি পদক্ষেপে মানবতার কল্যাণ নিহিত রয়েছে। মহানবীর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহর আলোকে উন্নত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মাওলানা মুহাম্মদ আবুল আলমের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন সাতকানিয়া আল মাদরাসাতুল হামিদিয়া দানু মিঞা আল ইমদাদিয়া দারুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক হযরতুল মৌলানা মো. আহমদ বিন ছালাম।

বিশেষ আলোচক ছিলেন শ্রীপুর মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলার সেক্রেটারী ইমাম উদ্দিন ইয়াছিন, শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওহীদুল আলম ওয়াহিদ, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী, জামায়াত নেতা আলী আকবর, ওয়ার্ড সদস্য মো. হোসেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট