1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের মীরসরাইয়ে কামরুল ইসলাম (৩০) নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজারের লক্ষ্মীছড়া ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত কামরুল ইসলাম মোহনা টেলিভিশনের মীরসরাই উপজেলা প্রতিনিধি।গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

এ সময় তিনি আহত সাংবাদিককে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কামরুল ইসলামের অভিযোগ, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একটি চক্র পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। হামলার সময় লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার সঙ্গে থাকা একটি স্মার্টফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ জানান, কামরুলের মাথা ও বুকে আঘাত রয়েছে।

আহত সাংবাদিক কামরুল ইসলাম বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে একটি দৈনিক পত্রিকায় ‘মীরসরাইয়ে গাড়ি আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্র তার ওপর হামলা চালিয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস গেট এলাকায় ফটিকছড়ি ও রামগড় থেকে আসা বালুবাহী পিকআপ ও ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্র ও কয়েকজন চালকের দাবি, বৈধ ঘাটের বালু পরিবহনের স্লিপ দেখানোর পরও কয়েকটি গাড়ি থেকে ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে।

এ ঘটনায় বারইয়ারহাট পৌরসভার সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদ, করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামসেদ আলম ফারুক, যুবদল নেতা মো. উদ্দিন, তারেক, মাসুদ, সাইফুল ইসলাম ও পারভেছসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় এজাহার দিয়েছেন কামরুল ইসলাম।

হামলার ঘটনায় দলের কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান বলেন, “বিএনপি এ ধরনের হামলাকে সমর্থন করে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

হাসপাতালে চিকিৎসাধীন কামরুল ইসলামকে দেখতে গিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম বলেন, “গণমাধ্যমকর্মীরা আমাদের সমাজের প্রতিবিম্ব। আমাদের দলের কেউ যদি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় মীরসরাই উপজেলার পৃথক দুটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।

মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ এবং অপর প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট